MY VOICE, MY COMMUNITY

Down Syndrome Society of Bangladesh

২০তম বিশ্ব ও ১২তম জাতীয় ডাউন সিনড্রোম দিবস উদযাপিত

15 Jun, 2025

'ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের সহায়তা ব্যবস্থার উন্নতি করি, বৈষম্যহীন সমাজ গড়ি।' এই প্রতিপাদ্য নিয়ে ২৯ এপ্রিল, ২০২৫ রোজ মঙ্গলবার সকালে ২০তম বিশ্ব ও ১২তম জাতীয় ডাউন সিনড্রোম দিবসউদযাপন উপলে¶্য রাজধানীর শিল্পকলা একাডেমির চারুকলা মিলনায়তনে যৌথভাবে এক সেমিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ, আমডা বাংলাদেশ ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ সাইদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুর¶া ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব শামীমা ফেরদৌস, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক জনাব ফজলে সিদ্দিক মোঃ ইয়াহিয়া, ঢাকা দি¶ণ সিটি কর্পোরেশন এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সরকারের উপসচিব জনাব মোঃ রেজাউল করিম, সমাজসেবা অধিদপ্তরের ঢাকা জেলার উপ-পরিচালক জনাব আবু সাঈদ মোঃ কাউসার রহমান, সমাজসেবা কার্যালয়, খিলগাঁও এর কর্মকর্তা শাহীনা আক্তার সুইটি, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সরদার এ নাঈম প্রমুখ। অনুষ্ঠনে স্বাগত বক্তব্য রাখেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সরদার এ রাজ্জাক। সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এর নির্বাহী পরিচালক উত্তম হাওলাদার। উক্ত অনুষ্ঠানে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের পরিবেশনায় অসাধারণ নৃত্যশৈলী প্রদর্শিত হয়। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের মাঝে আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংক এর দি¶ণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ শি¶া বিশেষজ্ঞ টিএম আসাদুজ্জামান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ওয়াসিফ এম আলম, সুইড বাংলাদেশ এর মহাসচিব মাহবুবুল মুনির, তরি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাআতা ও নির্বাহী পরিচালক জনাব আশফাক উল কবির, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল এর নির্বাহী পরিচালক মুরাদ হোসেন খান। এছাড়াও এই অনুষ্ঠানে দি ডাউন সিনড্রোম ভয়েস এর দশম সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের সমাজের মূলস্রোতধারায় সম্পৃক্ত করে তাদের সহায়তা ব্যবস্থার প্রসার ঘটাতে সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহবান জানান। ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিগণ ও তাদের অভিভাবকবৃন্দ, ডাউন সিনড্রোম রিসোর্স সেন্টারের শি¶কবৃন্দ ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার ও সেলফ অ্যাডভোকেট লিড জনাব আহমাদ ইবনে সালেহ।