MY VOICE, MY COMMUNITY

Down Syndrome Society of Bangladesh

ডাউন সিনড্রোম সচেতনতা মাস ২০২৫

12 Nov, 2025


বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের ক্ষমতায়নের লক্ষ্যে ডাউন সিনড্রোম সচেতনতা মাস উদযাপিত...
১১ নভেম্বর ২০২৫ ইং রোজ মঙ্গলবার সকালে ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ-এর উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে এক সেমিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব শেখ রেজাউদ্দিন আহমেদ ( রেজাউদ্দিন স্টালিন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আবু ইউছুফ। সেমিনারে স্বাগত বক্তব্য দেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ-এর চেয়ারম্যান জনাব সরদার এ রাজ্জাক। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে দৃশ্যমান কার্যক্রম ও উদ্যোগ গ্রহণ করতে সরকারের প্রতি আহবান জানান। তারা বলেন, সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার মাধ্যমে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীর ক্ষমতায়ন নিশ্চিত করতে তাদের উপযোগী কর্মসংস্থান সৃষ্টি করার প্রতি জোর দেন বক্তারা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ সাইদুর রহমান খান, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব বিজয় কৃষ্ণ দেবনাথ। জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর নির্বাহী সচিব ও শামীমা ফেরদৌস, এনডিডি সুরক্ষা ট্রাস্ট এর পরিচালক মুছাম্মৎ শাহীনা আক্তার। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল এর চেয়ারম্যান প্রফেসর ডাঃ সরদার এ নাঈম, সুইড বাংলাদেশ এর মহাসচিব মাহবুবুল মুনির, তরি ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক আশফাক উল কবির, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করীম সিদ্দিকী, জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার প্রজেক্ট ম্যানেজার বশির আল হোসাইন, বিজিএমইএ সভাপতি জনাব মাহমুদ হাসান খান, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল এর নির্বাহী পরিচালক মুরাদ হোসেন খান, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল এর চীফ মেডিকেল অফিসার ডাঃ কাজী খলিলুর রহমান, টিম গ্রুপ বিডি এর উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল নাকিব, জ্যেষ্ঠ ব্যবস্থাপক অমিতাভ বড়ুয়া এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ঢাকার আটটি বিশেষ চাহিদাসম্পন্ন বিদ্যালয়ের আশিজনেরও অধিক ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের সমন্বয়ে গঠিত ড্যান্স সেলিব্রিটি গ্রুপ পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে ধন্যবাদ জ্ঞাপন করেন রুট টু রুট এর প্রতিষ্ঠাতা মোঃ শাহদাত হোসেন এবং ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক উত্তম হাওলাদার। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ-এর প্রোগ্রাম অফিসার ও সেলফ অ্যাডভোকেসি লিড জনাব আহমাদ ইবনে সালেহ।