MY VOICE, MY COMMUNITY

Down Syndrome Society of Bangladesh

বিশ্ব সহায়ক প্রযুক্তি দিবস ২০২৬ উদযাপন...

03 Jun, 2026

বিশ্ব সহায়ক প্রযুক্তি দিবস ২০২৬ উদযাপন...
বিশ্ব সহায়ক প্রযুক্তি দিবস ২০২৬ উপলক্ষে গত ৩ জুন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও কার্যকর সহায়ক প্রযুক্তি নিশ্চিত করা।
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে চারটি শীর্ষস্থানীয় সংগঠন যৌথভাবে এ আয়োজন করে। সংগঠনগুলো হলো— বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট (বিডিডিটি), ডাউন সিন্ড্রোম সোসাইটি অব বাংলাদেশ, ময়মনসিংহ ডিজেবলড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট এবং সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ট্রাস্টি মো. মনিরুজ্জামান খান, ডাউন সিন্ড্রোম সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান সরদার আবদুর রাজ্জাক, ময়মনসিংহ ডিজেবলড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মো. মোজাম্মেল হোসেন এবং সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্সের নির্বাহী পরিচালক হাসিবা হাসান জয়া।
্যালিটি সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে কদম ফোয়ারা, হাইকোর্ট ও সচিবালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা সহায়ক প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এসব প্রযুক্তির সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বিশ্ব সহায়ক প্রযুক্তি দিবসের এই আয়োজন সমাজে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবনযাপনে সহায়ক প্রযুক্তির ভূমিকা তুলে ধরতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।